1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
"চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।" ​ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
“চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল জাতীয় প্রেসক্লাবে ১-১তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন শাহজাদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডিসপ্লে ও প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন। শাহজাদপুরে “বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। পাঁচবিবি উপজেলায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাস, বাড়ল গ্রাম পুলিশের বেতন, মাসে মিলবে ১৫০ টাকা মোবাইল বিল জাতীয় দিবসের কর্মসূচি রেখে বান্দরবান ভ্রমণে শিক্ষা কর্মকর্তা, সঙ্গে ৩৫ শিক্ষক উল্লাপাড়ায় সমালোচনা ও ক্ষোভ, সরকারি অনুমোদন ও দায়িত্ব পালনের বিষয়টি তদন্তের দাবি

“চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (০৭ই নভেম্বর) সকালে নানা কর্মসূচি পালন করে জেলা প্রশাসন।

​সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার এবং পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​র‍্যালি শেষে সকাল সাড়ে ১০:০০ টায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার চেতনা ধারণ করে দেশের উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ বর্ণাঢ্য কর্মসূচির সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park