1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর

শফিকুল ইসলাম,( বরিশাল) বাকেরগঞ্জঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

শফিকুল ইসলাম,( বরিশাল) বাকেরগঞ্জঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন আমীর নির্বাচিত হয়েছেন ড. এস.এম. মাহফুজুর রহমান। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের বাসিন্দা। তাঁর এ নির্বাচনের মধ্য দিয়ে বরিশাল জেলা জামায়াতের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।

গত ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সারাদেশে অনুষ্ঠিত জেলা আমীর নির্বাচনের অংশ হিসেবে বরিশাল জেলা জামায়াতের সদস্য (রুকন)দের ভোটে তিনি নির্বাচিত হন।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগরী কমিটির বর্তমান মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এর আগে গত ৩ অক্টোবর বরিশালে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে কেন্দ্র থেকে পাঠানো প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে পুরুষ ও নারী সদস্যরা ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন আমীর নির্বাচনে ভোট প্রদান করেন।

জামায়াতের সাংগঠনিক বিধান অনুযায়ী, দলের নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সদস্যদের ভোটে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি আমীর নির্বাচিত হন। দলটির গঠনতন্ত্রে নেতৃত্বের পদে ব্যক্তিগতভাবে প্রার্থী হওয়ার সুযোগ নেই; বরং সদস্যদের ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্ধারিত হয়।

এদিকে, বরিশাল জেলা জামায়াতের সদ্য বিদায়ী আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারকে কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি ২০২৩-২০২৪ ও ২০২৫-২০২৬ সেশনে বরিশাল জেলা আমীর এবং ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত বরিশাল পূর্ব জেলা আমীরের দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা

নবনির্বাচিত আমীর ড. এস.এম. মাহফুজুর রহমান ২০০০ সালে বরিশাল পূর্ব জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হিসেবে জেলা পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তীতে অফিস সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে ২০১০ সালে জেলা সেক্রেটারি মনোনীত হন। ২০২২ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।

২০২৩-২০২৪ সেশন থেকে কেন্দ্রীয় সিদ্ধান্তে বরিশাল পূর্ব ও পশ্চিম সাংগঠনিক জেলা একীভূত করে বরিশাল জেলা জামায়াত গঠন করা হয়। এরপর ২০২৩-২০২৪ ও ২০২৫-২০২৬ সেশনে তিনি বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ২০১৯-২০২০, ২০২১-২০২২ এবং ২০২৬-২০২৮ সেশনে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৯ সালের ১ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

শিক্ষাজীবন ও পেশাগত পরিচয়ঃ

পেশাগত জীবনে ড. এস.এম. মাহফুজুর রহমান উজিরপুরের গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। তিনি রাজধানীর সরকারি কবি নজরুল কলেজের ইসলাম শিক্ষা বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে বি.এ. (অনার্স) ও এম.এ. ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে ২০০৮ সালে এমফিল এবং ২০১২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, বরিশাল জেলার নতুন আমীর হিসেবে ড. এস.এম. মাহফুজুর রহমানের নির্বাচিত হওয়ার খবরে তাঁর নিজ উপজেলা বাকেরগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park