1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জের দিরাই উপজেলায় গরুর ঘাস কাটতে গিয়ে ঢলের পানির স্রোতে ডুবে ধন মিয়া (৭৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর

সুনামগঞ্জের দিরাই উপজেলায় গরুর ঘাস কাটতে গিয়ে ঢলের পানির স্রোতে ডুবে ধন মিয়া (৭৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর থেকে

আজ (১৫ সেপ্টেম্বর) রবিবার সকালে উপজেলার জগদল ইউনিয়নের বড়বাড়ি একতিয়ার পুর গ্রামের কবর স্থানের পাশে একতিয়ারপুর তলে এই ঘটনা ঘটে। ধন মিয়া বাটিয়ার গাঁও গ্রামের লম্বাহাটির সাজিদ আলী ওরফে পচা উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার সকালে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর পারে একটি কবর স্থানের পাশে নৌকা রেখে গরুর জন্য ঘাস কাটতে যান ধন মিয়া। পরে ঘাস কাটা অবস্থায় হঠাৎ করে নৌকা পানির স্রোতে ভেসে গেলে নৌকা ধরতে গিয়ে বন্যার পানির স্রোতে পড়ে ডুবে যান ওই কৃষক। এসময় পাশে থাকা মাটি কাটার লোকজন ধন মিয়াকে দেখতে না পেয়ে তাঁর বাড়িতে খবর দেন। পরে লোকজন এসে ওই কৃষককে উদ্ধারের জন্য চেষ্টা চালানধ।

বিষয়টি নিশ্চিত করেন জগদল ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মতিন, তিনি বলেন, দুইজন মাটি কাটার মানুষ আমাকে বলছে গাং সাতরিয়া আসাবস্থায় তলিয়ে যান। সাথে সাথে আমরা আত্মীয় স্বজন গিয়ে জাল দিয়ে ও বিভিন্ন ভাবে খুজতে থাকি। এছাড়াও দিরাই থানাকে অবগত করি। পানিতে তলিয়ে যাওয়া ব্যক্তিকে খোজা অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park