1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘার চন্ডিপুর স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠান - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ

বাঘার চন্ডিপুর স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠান

মৌসুমি দাস
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

মৌসুমী দাস, রাজশাহীঃ

রাজশাহীর বাঘার চন্ডিপুর স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি ও ৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলন মেলার আয়োজন করা হয়।

শনিবার (১৪-০৯-২০২৪) চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে আশফাকুর রহমান চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ হেনা, সহকারী প্রধান শিক্ষক শামিমুল হক, বিএনপি নেতা মাসুদ করিম টিপু, সংগঠনের উপদেষ্টা কাবিল হোসেন, শোভন ইসলাম, স্বাধীন ইসলাম,নাফিজ উদ্দীন, মাসুদ হাসা।

বক্তারা সংগঠনের সাফল্য কামনা করে বলেন, রক্ত কেনার সামর্থ্য নেই কিংবা সামর্থ্য থাকলেও জরুরি প্রয়োজনে যখন হতাশায ভুগেন, সেই সময় মানুষের পাশে দাড়িয়ে মানবতার পরিচয় দিচ্ছে সংগঠনে সংশ্লিষ্ট তরুণ যুবকরা।

প্রভাষক হানিফ মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শেষে সবাইকে নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয়।
উপস্থিত ছিলেন প্রভাষক জাহাঙ্গীর হোসেন, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক – সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সহ রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মানব কল্যাণে ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর চন্ডিপুর স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়। বিগত ৪ বছরে সংগঠনটির ব্যবস্থাপনায় প্রায় ১২০০ জনের ও বেশি মানুষকে ৩৬৫৭ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে বলে জানান সংগঠটির সভাপতি নূও ইসলাম ও সাধারন সম্পাদক ইমন সেখ। এছাড়াও কিছু রক্তশূন্যতা রোগীদেরকে প্রতি মাসে ১ ব্যাগ ২ ব্যাগ করে নিয়মিত রক্ত দেওয়া লাগে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park