1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে তালিকা গোপন রেখে চলছে মাটিকাটা প্রকল্প কর্মসূচি; ক্ষুব্ধ প্রকৃত শ্রমিকরা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মহেশখালীতে তালিকা গোপন রেখে চলছে মাটিকাটা প্রকল্প কর্মসূচি; ক্ষুব্ধ প্রকৃত শ্রমিকরা।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ৮টি ইউনিয়নে চলমান “অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি ‘প্লাস’ অর্থ বছর ২০২৫-২৬ইং” সরকারি মাটি কাটা কর্মসূচিকে ঘিরে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। প্রকল্পে প্রকৃত শ্রমিকদের বাদ দিয়ে প্রভাবশালী ব্যক্তি, আত্মীয়স্বজন ও দলীয় অনুসারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।

অভিযোগ রয়েছে, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে টাকার বিনিময়ে শ্রমিক তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রকৃত দরিদ্র ও কর্মপ্রত্যাশী শ্রমিকরা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি অর্থায়নে পরিচালিত “অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি ‘প্লাস’ অর্থ বছর ২০২৫-২৬ইং” এ কর্মসূচির শ্রমিক তালিকা দীর্ঘদিন ধরে গোপন রাখা হয়েছে। একাধিকবার তালিকা চাওয়া হলেও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) পক্ষ থেকে তা প্রকাশ করা হয়নি। এমনকি তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করেও তালিকা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক নির্বাচন করা হয়েছে। তারা অভিযোগ করেন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কিছু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় অর্থের বিনিময়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অনেক ক্ষেত্রে মাঠে কাজ না করেও কিছু ব্যক্তির নামে হাজিরা তোলা হচ্ছে। অন্যদিকে প্রকৃত শ্রমিকদের নাম তালিকায় না থাকায় তারা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে এলাকাজুড়ে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

একাধিক জনপ্রতিনিধির বিরুদ্ধে নিজেদের আত্মীয়স্বজন ও রাজনৈতিক অনুসারীদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগও উঠেছে। সচেতন মহলের মতে, এ ধরনের অনিয়ম কর্মসূচির মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে এবং সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ প্রশ্নবিদ্ধ হচ্ছে।

কর্মসূচি থেকে বাদ পড়া কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, ওয়ার্ড পর্যায়ে কিছু ব্যক্তি ও মাঝির মাধ্যমে ৫ হাজার টাকা বা তার বেশি অর্থের বিনিময়ে অনেকের নাম তালিকাভুক্ত করা হয়েছে। অর্থ দিতে না পারায় প্রকৃত দরিদ্র শ্রমিকরা কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারেননি বলে তাদের দাবি।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রমিক তালিকা প্রকাশের বিষয়ে সুস্পষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বদলী জনিত কারণে তা দিবে বলে পরে দেয়নি। নতুন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে পরে কথা বলবেন বলে জানান।

এদিকে স্থানীয় সচেতন নাগরিকরা শ্রমিক তালিকা প্রকাশ, প্রকল্পের ব্যয় ও কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park