1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁর ভবানীপুরে অনুষ্ঠানের দই-মিষ্টি আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাজেদুর রহমান নামে এক বরের মৃত্যু!!! - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর

নওগাঁর ভবানীপুরে অনুষ্ঠানের দই-মিষ্টি আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাজেদুর রহমান নামে এক বরের মৃত্যু!!!

উত্তম কুমার
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় বউভাতের অনুষ্ঠানের দিন বাজারে দই-মিষ্টি আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বর সাজেদুর রহমান (২৫)।শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আত্রাই-বান্ধাইখাড়া সড়কের সুটকিগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদুর রহমান উপজেলার নন্দনালী গ্রামের আজাদুর রহমানের ছেলে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পারিবারিকভাবে খালাতো বোনের সঙ্গে বিয়ে হয় তার। সাজেদুরের মৃত্যুতে বিয়েবাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। নিহত সাজেদুর রহমানের ভগ্নিপতি রতন ইসলাম বলেন, বিয়ের পরদিন শনিবার সাজেদুরের বাড়িতে বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাজেদুর বাড়ি থেকে মোটরসাইকেলে তার ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে উপজেলার ভবানীপুর বাজার থেকে দই কিনে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে উপজেলার শুঁটকিগাছা এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এত ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় স্বজনরা সাজেদুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) মো. লুৎফর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি খুবই দুঃখজনক।”
নওগাঁ #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park