1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহের চরপাড়া ও দুর্গাবাড়ীতে মোবাইল কোর্টে জরিমানা, পেট্রোল পাম্পে তদারকি জোরদার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

ময়মনসিংহের চরপাড়া ও দুর্গাবাড়ীতে মোবাইল কোর্টে জরিমানা, পেট্রোল পাম্পে তদারকি জোরদার

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহ, ৬ এপ্রিল ২০২৬: জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর উদ্যোগে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় পরিচালিত এ অভিযানে অনিয়মের দায়ে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলা-এর চরপাড়া ও দুর্গাবাড়ী এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ নাজিয়া নূর লিয়া-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে বাজারজাতকরণ, অনুমোদনবিহীন ওষুধ সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ওষুধ বিক্রির মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে।

এসব অপরাধে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪টি পৃথক মামলায় মোট ৬৫,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়, যেন তারা আইন অনুযায়ী ওষুধ সংরক্ষণ ও বিক্রয় করেন এবং কোনোভাবেই অননুমোদিত বা ক্ষতিকর পণ্য বাজারজাত না করেন। এছাড়াও, জ্বালানি খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু, মু: সাইফুল্লাহিল গালিব এবং মিজ নাজিয়া নূর লিয়া পেট্রোল পাম্পগুলোতে ফুয়েল বিক্রয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় জ্বালানির মজুদ, বিক্রয় পদ্ধতি এবং পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনস্বার্থে নিরাপদ পণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সকলকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park