1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফেসবুক পোষ্টে ২২ বেদে পরিবার পেল ঈদ উপহার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ

ফেসবুক পোষ্টে ২২ বেদে পরিবার পেল ঈদ উপহার

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পঠিত

রাত পোহালেই  ঈদ নেই কোন তাদের মধ্যে ঈদের আমেজ। সাধারণ দিনের মত ঈদের দিনও খেতে হতো সাধারণ খাবার। ঈদের আগে অনেকেই সহায়তার কথা বলেও শেষ পর্যন্ত কেউ এগিয়ে আসেনি। এমন তথ্যের ভিত্তিতে বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া যমুনা নদীর তীরে অস্থায়ী বেদে পল্লীতে বেলকুচি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সবুজ সরকার, প্রচার সম্পাদক আবু মুসা, উজ্জ্বল অধিকারী, আব্দুর রাজ্জাক বাবু তথ্য সংগ্রহের জন্য যায়। পরে বেদে পরিবারের ঈদ কেমন কাটতে পারে এমন ভিডিও ধারন করে বৃহস্পতিবার রাতে সাংবাদিক সবুজ সরকার তার নিজের ফেসবুকে পোষ্ট করলে সমাজকর্মী মামুন বিশ্বাসে নজরে আসে। শুক্রবার সকালে বেদে অস্থায়ী পল্লীতে ঈদ উপহার সামগ্রী নিয়ে হাজির  হোন মামুন বিশ্বাস।

এ সময় বেদে ২২ পরিবারের মাঝে চাল, ডাল, সেমাই, তৈল, মুরগি, দুধ, লাচ্ছা, পেয়াজ, আলুসহ মোট ১৮ টি আইটেম দেওয়া হয়। এবং বেদের প্রতিটি পরিবারের সদস্যদের লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ি, শার্ট, প্যান্ট, নামাজের টুপি, থ্রি পিস তাদের হাতে তুলে দেওয়া হয়।
 
এ সময় বেলকুচি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নারায়ন মালাকার, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফাসহ বেলকুচি প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
 
সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, ২২ বেদে পরিবার ঈদে কোন সহায়তা পাইনি ফেসবুকে এমন একটি ভিডিও নজরে আসলে তাদের মুখে হাসি ফোটানোর জন্য উদ্যোগ নেই। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই পরিবার গুলোর মাঝে দ্রুত ঈদ উপহার তুলে দেওয়া হয়। যারা অর্থ দিয়ে এই সব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park