1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈদের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য পদপ্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

ঈদের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য পদপ্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর প্রতিনিধি নেত্রকোনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৩৬ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর প্রতিনিধি নেত্রকোনা
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চন্ডিগড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন চন্ডিগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থী তরুন সমাজ সেবক পরিবেশ কর্মী , তিনি মেম্বার প্রার্থী হিসেবে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। এই ঈদের আনন্দ যেন ধনী-গরিব, সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। রাজনীতির মূল লক্ষ্য জনসেবা। এই ঈদ আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও জনগণের সেবায় নতুন করে উদ্বুদ্ধ করুক।

তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং চন্ডিগড় ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা থেকে তিনি জনগণের সেবা করার সুযোগ চান। তিনি বলেন, ৮ নং ওয়ার্ডের সকল পর্যায়ের দেশ ও বিদেশে থাকা মানুষের কাছে চন্ডিগড় ইউনিয়নের সন্তান হিসেবে দোয়া চাই এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করি। আমি সবসময় চেষ্টা করেছি দলমত ও জাতি-বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চাই। এজন্য আমি ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park