1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সাবাজার টেকনাফে সিএনজি-বাস সংঘর্ষে প্রাণ গেল ১, আহত ৪ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

কক্সাবাজার টেকনাফে সিএনজি-বাস সংঘর্ষে প্রাণ গেল ১, আহত ৪

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পঠিত

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নাহিদ ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়। আহত হন আরও চারজন।

বুধবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যাং ঝিমংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ ইসলাম টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আলীআকবর পাড়া এলাকার মোহাম্মদ নুরের ছেলে।

জানা গেছে, সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে শিশুসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহত চারজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সিএনজি চালকের অবস্থা গুরুতর।

এদিকে, দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে । দুইটি বাস জব্দ করার হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park