1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে ময়মনসিংহে যৌথ অভিযান: যানজট নিরসনে কঠোর অবস্থানে প্রশাসন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে ময়মনসিংহে যৌথ অভিযান: যানজট নিরসনে কঠোর অবস্থানে প্রশাসন

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭০ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে ময়মনসিংহ জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা। অভিযানের মূল লক্ষ্য ছিল সড়কে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা এবং ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমানো।

অভিযানটি নগরীর চরপাড়া মোড় থেকে শুরু হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ এলাকা, মাসকান্দা বাসস্ট্যান্ড এবং দিঘারকান্দা বাইপাস পর্যন্ত বিস্তৃত হয়। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সড়কের ওপর অযাচিতভাবে পার্কিং করে রাখা অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, সিএনজি ও অটোরিকশা অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

বিশেষ করে দিঘারকান্দা বাইপাস এলাকায় অভিযান জোরদার করা হয়, যেখানে ঈদ উপলক্ষে ময়মনসিংহসহ পার্শ্ববর্তী জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার যাত্রীদের যাতায়াত বেড়ে যায়। এ এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখল করে থাকা সিএনজি-অটোরিকশা, হকার এবং ফলমূলের দোকান উচ্ছেদ করে সড়ক দখলমুক্ত করা হয়। এতে যান চলাচলে গতি ফিরে আসে এবং যাত্রীদের দুর্ভোগ কমে আসে।
এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী গণপরিবহনগুলোকে অপ্রয়োজনে কোথাও দাঁড়িয়ে না থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়, যাতে করে যানজটের সৃষ্টি না হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার জনাব মোঃ কামরুল হাসান এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জনাব মোঃ রোকনুজ্জামান রোকন। এছাড়াও পরিবহন মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপস্থিত কর্মকর্তারা জানান, ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভবিষ্যতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ কার্যক্রম পরিচালনাকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও যানজটমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park