1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সারী-গোয়াইনঘাট সড়কে গার্ডওয়াল নির্মাণে ব্যাপক অনিয়ম: নিম্নমানের কাজে ধসে পড়ার শঙ্কা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

সারী-গোয়াইনঘাট সড়কে গার্ডওয়াল নির্মাণে ব্যাপক অনিয়ম: নিম্নমানের কাজে ধসে পড়ার শঙ্কা

রুবেল আহমদ, স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরুত্বপূর্ণ সারী-গোয়াইনঘাট সড়কে রাস্তার দুই পাশে গার্ডওয়াল নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ডিজাইন ও এস্টিমেট উপেক্ষা করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। বন্যাকবলিত সারী-গোয়াইনঘাট সড়কটি রক্ষার জন্য গার্ডওয়াল ও ব্লক স্থাপনের টেন্ডার থাকলেও কাজের মান রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতা লক্ষ্য করা গেছে। অনেক জায়গায় গার্ডওয়াল নির্মাণ করা হলেও সঠিক সময়ে পানি (কিউরিং) না দেওয়ায় ইতিমধ্যেই দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। এছাড়া সড়কের অনেক ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানে গার্ডওয়াল নির্মাণই করা হয়নি।

সাইটে কর্মরত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গত দেড় মাসে ঠিকাদারি প্রতিষ্ঠানের মূল ঠিকাদারের সাথে তাদের একবারও দেখা হয়নি। তদারকি না থাকায় যেমন খুশি তেমনভাবে কাজ চলছে।

স্থানীয়রা কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “কাজে সিমেন্টের পরিমাণ এতটাই কম দেওয়া হচ্ছে যে, হাত দিয়ে টান দিলেই ইট খুলে আসছে। অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে আসন্ন বর্ষা বা বন্যার আগেই এই গার্ডওয়াল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।”

অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের (এসও) গাফিলতির কারণেই ঠিকাদারি প্রতিষ্ঠান এমন অনিয়মের সুযোগ পাচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানতে দায়িত্বপ্রাপ্ত সাইট ইঞ্জিনিয়ারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করে কেটে দেন। ফলে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সারী-গোয়াইনঘাট সড়কের নিয়মিত পথচারী ও সচেতন মহল অবিলম্বে এই অনিয়ম ও দুর্নীতির তদন্ত সাপেক্ষে টেকসই কাজ নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park