1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রমজান উপলক্ষে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন কর্তৃক দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

রমজান উপলক্ষে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন কর্তৃক দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
জগন্নাথপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে উমরা মিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে তিন শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা প্রয়াত উমরা মিয়া কোরেশীর পরিবার বর্গের হাতে গড়া আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠলগ্ন হতে এই সংগঠন সংশ্লিষ্টরা জনসেবায় কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে হতদরিদ্র মানুষকে কিছুটা হলেও সহযোগিতা করার লক্ষে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১৮ ই ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় এই ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সভাপতি হাবিব আলম কোরেশী নিজ বাসভবন প্রাঙ্গণে শ্রীধরপাশা গ্রামের হতদরিদ্র সহ আশপাশ গ্রামের তিন শতাধিক মানুষ এর মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীধরপাশা গ্রামের গন্যমান্য ব্যক্তি রুহেল আলম কোরেশী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হুসেন অমৃত, সাধারন সম্পাদক মাহবুব আলম মাছুম কোরেশী, সহ-সভাপতি জুনেদ আহমদ, সদস্য সালমান আলম, আনোয়ার হোসেন, আরমান আলম কোরেশীসহ উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও সুবিধাভোগী ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
পবিত্র রমজানের এ উপহার সামগ্রী বিতরন কালে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব আলম কোরেশী বলেন, মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। রমজানে সংযমী হতে হবে। রোজার মাধ্যমে শুধু পান, আহার ও জৈবিক চাহিদা বর্জনই নয়; আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হয়। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দায়িত্ব রয়েছে অসহায়দের পাশে দাঁড়ানোর। গরিব-দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা। আমি বিত্তবান গুনীজনদের প্রতি আকুল আবেদন রাখব আসুন আমরা রমজানুল মোবারক এর মতো সার্বক্ষণিক সহায় সম্বলহীন অসহায় হতদরিদ্র মানুষ এর পাশে দাড়াই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park