1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
“আমার পাগলা ছেলেটিকে নিয়ে আপনারা কি করবেন… নিয়ে যান না বাবা”— বিরামপুরে ভুট্টা খেতে যুবকের লাশ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

“আমার পাগলা ছেলেটিকে নিয়ে আপনারা কি করবেন… নিয়ে যান না বাবা”— বিরামপুরে ভুট্টা খেতে যুবকের লাশ উদ্ধার

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮১ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা এলাকায় একটি ভুট্টা খেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা খেতে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম স্বাধীন (১৬) সে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরিপুর গ্রামের ওবায়দুল ইসলাম ওরফে ওবয় পাগলা এর তৃতীয় সন্তান। সে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মরদেহ উদ্ধারের সময় নিহতের মা বিলাপ করতে করতে বলেন, “আমার পাগলা ছেলেটিকে নিয়ে আপনারা কি করবেন… নিয়ে যান না বাবা।” তার এ হৃদয়বিদারক আহাজারিতে ঘটনাস্থলে উপস্থিত সবার হৃদয় ভেঙ্গে পড়ে।

তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে— তা এখনো নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park