1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
- বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

চৌহালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পঠিত

এনায়েতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ১১ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আলমের পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মেজর (অবঃ) মনজুর কাদের বলেন, তিনি সরাসরি প্রার্থী না হয়েও রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় রয়েছেন এবং চারদিক থেকে আসনটি ঘিরে ফেলেছেন।

রবিবার সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি বলেন, ‘আমি প্রার্থী না হলেও মাঠে নামায় জামায়াতে ইসলামী, এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে জনমত সৃষ্টি হচ্ছে। চারদিক থেকে ঘেরাও দিয়েছি, যাতে দাঁড়িপাল্লা ও শাপলা কলির গণজোয়ারে প্রতিপক্ষের কোনো মার্কার ঢেউ আসতে না পারে। এজন্য আমরা বিজয়ী হব।’

উন্নয়ন প্রসঙ্গে মেজর মনজুর কাদের বলেন, এনায়েতপুরে তিনি একটি হাট প্রতিষ্ঠা করেছেন এবং বিজয় অর্জিত হলে তাঁত শিল্পের উন্নয়নে এনায়েতপুর-বেলকুচি সড়কের দুই পাশে শিল্পকারখানা গড়ে তোলা হবে। পাশাপাশি বেলকুচির তাঁতিদের জন্য আলাদা হাট উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ‘আমি শুধু কথা বলি না, করে দেখাই। বেলকুচি ও চৌহালীতে কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। এখানে অন্যায় চলবে না। মানুষ দরজা খোলা রেখে ঘুমাবে, গরু-ছাগল তো দূরের কথা, মুরগিও চুরি হবে না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ইভটিজিং ও সন্ত্রাসী চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘চাঁদাবাজির বিষদাঁত আমি ভেঙে দেব। প্রশাসনিক ও আইনি ক্ষমতা ব্যবহার করে কীভাবে তা করতে হয়, আমি জানি। আইনের পাঁচটি ডিগ্রি নিয়েছি, সব ক্ষমতা জনগণের স্বার্থে প্রয়োগ করবো।’

জনসভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত প্রার্থী আলী আলম, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এনসিপির মনোনীত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজসহ জামায়াত ও জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park