1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট আলীর গ্রামে আরিফপত্নী স্যামা হক চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

গোয়াইনঘাট আলীর গ্রামে আরিফপত্নী স্যামা হক চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আলীর গ্রামের আয়োজনে সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী সমর্থনে আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় আলীর গ্রামের আয়োজনে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদেক আহমদের পরিচালনায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক ও সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী স্যামা হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, পরিচালক সাইমা সুলতানা চৌধুরী, গোয়াইনঘাট বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক পাবেল আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তারেক আহমদ বিলাস, ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, ছাত্রদল নেতা জসীম উদ্দিন।

উঠান বৈঠকে স্থানীয় কয়েক শতাধিক নারী ও নতুন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এসময় ভোটাররা তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরলে প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ মনোযোগ দিয়ে তা শোনেন এবং সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park