1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ‘আজাদি সন্ধ্যা’ বিপ্লব ও ত্যাগের মহিমায় মুখরিত মিলনমেলা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

জগন্নাথপুরে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ‘আজাদি সন্ধ্যা’ বিপ্লব ও ত্যাগের মহিমায় মুখরিত মিলনমেলা

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অগ্র সৈনিক অকাতরে প্রাণ বিসর্জন দেওয়া বীর শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে আয়োজিত হলো এক ব্যতিক্রমী অনুষ্ঠান ‘আজাদি সন্ধ্যা’। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামিক কালচারাল সোসাইটি রানীগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারী) বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানটি কেবল শোক পালনের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তা পরিণত হয়েছিল নতুন বাংলাদেশ গড়ার শপথ ও বিপ্লবের চেতনায় উদ্দীপ্ত এক মিলনমেলায়। সঙ্গীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মশিউর রহমান ও আবু উবায়দা। এছাড়াও দেশাত্মবোধক ও বিপ্লবী গান পরিবেশন করেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দিশারি শিল্পীগোষ্ঠী। যাদের অর্থায়ানে এই আয়োজন ইউ. কে. প্রবাসী মাওলানা শফিকুল ইসলাম, বেলাল আহমেদ, কানাডা প্রবাসী আহমেদ ওয়ায়েস নিজাম, ইউ. কে. প্রবাসী জুবেল আহমেদ শিপু, মাজহারুল ইসলাম দেলোয়ার,  জসীম উদ্দিন,  ফয়জুল আলম, আজিজুল আলম,  যুক্তরাষ্ট্র প্রবাসী  শাহিদুল ইসলাম, ইউ. কে. প্রবাসী রিয়াজুল আলম,  সার্বিক তত্বাবধানে সমাজ সেবক আবু তাহের মজনু, আব্দুল মুক্তাদির খালেদ, আরজু মিয়া, আবুল কাশেম, ⁠শরীফুল ইসলাম, ⁠মাসুদ আহমদ, ⁠শেনুজ মিয়া, মিডিয়ার পার্টনার ছিল প্রতিদিনের জগন্নাথপুর, প্রোগ্রাম বাস্তবায়ন কমিটিতে আহবায়ক ছিলেন আহবায়ক শিপন আহমদ, যুগ্ম আহবায়ক সাহেদ তালুকদার, জুনায়েদ মিয়া, সদস্য সচিব সোলেমান আহমদ, জসিম উদ্দিন, ওমর ফেরদৌস নোমান, নুরে আলম রাজা, যুগ্ম সদস্য সচিব কাউসার আহমেদ, সহযোগী যুগ্ম সদস্য সচিব শাকির আহমেদ, সহযোগী যুগ্ম সদস্য সচিব, আরিফুল ইসলাম, মোফাচ্ছির আহমেদ, সালমান মিয়া, ইমতিয়াজ আলম, মান্না মিয়া, হাদি আহমেদ, শাহজালাল ফাহিম, আফজাল হোসেন। 

এ সময় সিলেট জর্জ কো‌র্টের এ‌পি‌পি সমাজ সেবক ইয়া‌সিন খান, সমাজ সেবক মাওলানা লুতফুর রহমান, মাওল‌ানা দরছ উ‌দ্দিন, আবুল হোসাইন মোহাম্মদ ওয়া‌লী উল্লাহ, মো, ক‌বির উ‌দ্দিন, মাওলানা নজরুল ইসলাম নিজামী সহ ক‌য়েক হাজার জনসাধারন উপ‌স্থিত ছি‌লেন।

হাদির সহযোদ্ধা, শিক্ষক এবং পরিবারের সদস্যরা তাঁর অদম্য সাহসিকতা ও দেশের প্রতি ভালোবাসার স্মৃতি তুলে ধরেন। বক্তারা বলেন, হাদির মতো তরুণদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান এবং জুলাই বিপ্লবের বীরত্বগাথা নিয়ে রচিত কবিতা আবৃত্তি করা হয়। আন্দোলনে হাদির সক্রিয় ভূমিকা এবং তাঁর জীবনের শেষ মুহূর্তগুলোর ওপর নির্মিত একটি সংক্ষিপ্ত ভিডিওচিত্র প্রদর্শিত হয়, যা উপস্থিত সবার চোখে পানি এনে দেয়। অনুষ্ঠানের শেষ অংশে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি আজাদি বা স্বাধীনতার যে স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন, সেই চেতনাকে পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই ‘আজাদি সন্ধ্যা’ এক অনন্য উদ্যোগ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ জনতা উপস্থিত হয়ে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুরো এলাকায় এক আবেগঘন ও গৌরবময় পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park