1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারী বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জয়পুরহাট- ১ আসনের ধানের শীষেন সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
উত্তর ধুরইল যুব কল্যাণ ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি যুবদল নেতা মোঃ রাকিব হোসেন স্বপন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু,
বালিঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান, স্থানীয় ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম বাবু, হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন, যুবদল নেতা মামুন মন্ডল, আজাদুল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আইয়ুব হোসেন চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন কাজল, নুরুজ্জামান হোসেন, মোঃ হাবিব হোসেন, মোরসালিন, সোহান, রায়হান, তামিম ও শিহাব হোসেন।
৩’দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার ৮’টি ফুটবল দল অংশগ্রহণ করবে। ফাইনাল খেলায় ভগবানপুর রাঙ্গামাটি ফোন্ডস স্পোর্টিং ক্লাব নওগাঁ ও দিনাজপুর সিএমজেএফসি’র মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারে ৩-৪ গোলে ভগবানপুর রাঙ্গামাটি ফোন্ডস স্পোর্টিং ক্লাব নওগাঁকে দিনাজপুর সিএমজেএফসি’ চ্যাম্পিয়ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park