1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদীতে শীতার্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন, কম্বল বিতরণ অব্যাহত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

ঈশ্বরদীতে শীতার্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন, কম্বল বিতরণ অব্যাহত

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পঠিত

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা
 ঈশ্বরদীর নিকটস্থ এলাকা বিশেষ করে স্টেশন ও নদীর চরাঞ্চল তীব্র শীতে কাঁপছে । উত্তরবঙ্গের এই জনপদে জেঁকে বসা হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। চলতি শীত মৌসুমে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার আরিফুল ইসলামের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পুরোদমে অব্যাহত রয়েছে। ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শীতার্তদের জন্য দফায় দফায় কম্বল বরাদ্দ পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী: সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বরাদ্দ ১৯৫০টি কম্বল। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়  থেকে  দুই কিস্তিতে ১৫০০ শ ও ৫’শ কম্বল  মিলে ৩৯৫০টি কম্বল। বিতরণ কার্যক্রমে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার স্টেশন ও বাস স্ট্যান্ডে এলাকায় অবস্থান করা বিভিন্ন বয়সী ছিন্নমূল, ভিক্ষুক, পরিচ্ছন্নতা কর্মী ও অতিদরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হচ্ছে। রাতের আঁধারে বাসস্ট্যান্ড ও স্টেশনে থাকা ছিন্নমূল মানুষ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া হচ্ছে এই শীতবস্ত্র। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, বরাদ্দকৃত ৩৯৫০টি কম্বলের মধ্যে সিংহভাগই ইতোমধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে। তবে জরুরি প্রয়োজন মেটানোর জন্য এখনো অন্তত: ২০০টি কম্বল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট মজুত রয়েছে, যা পর্যায়ক্রমে প্রকৃত অভাবী মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে। উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তীব্র শীতের প্রকোপ না কমা পর্যন্ত এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা। কম্বল বিতরণীতে অন্যান্যের মধ্যে এসিল্যান্ড  আসাদুজ্জামান ও পৌর সচিব জহুরুল ইসলাম অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park