1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি মডেল প্রেসক্লাব থেকে আহসান হাবিব এর সদস্য পদ বাতিল ঘোষনা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

পাঁচবিবি মডেল প্রেসক্লাব থেকে আহসান হাবিব এর সদস্য পদ বাতিল ঘোষনা

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি :
“পাঁচবিবি মডেল প্রেস ক্লাব” সাংবাদিকদের একটি অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে এবং বর্তমানে পাঁচবিবি বাসীর কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। একটি সুসংগঠিত গঠনতন্ত্রের আলোকে ক্লাবটি পরিচালিত হচ্ছে।
ক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৮-এর (ঙ) ধারায় উল্লেখ রয়েছে—কোনো ব্যক্তি যদি অন্য কোনো প্রেস ক্লাবের সদস্য হন, তবে তিনি পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সদস্য হতে পারবেন না।
সম্প্রতি আহসান হাবিব নামের একজন সাংবাদিক, যিনি জয়পুরহাট প্রেস ক্লাবের নির্বাহী কমিটির ২১ নম্বর সদস্য, তথ্য গোপন করে পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সদস্যপদ গ্রহণ করেন। পরবর্তীতে বিষয়টি প্রকাশ পেলে ক্লাবের সদস্যদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।
তথ্য গোপন রেখে সদস্যপদ গ্রহণের বিষয়টি গঠনতন্ত্র লঙ্ঘনের শামিল হওয়ায়, অনুচ্ছেদ ৮-এর (ঙ) ধারার আলোকে ১৫/১২/২০২৫ ইং তারিখে ক্লাবের সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে আহসান হাবিবের সদস্যপদ বাতিল ঘোষণা করা হয়।
এ ঘোষণার পর থেকে আহসান হাবিবের সঙ্গে পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park