1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি

বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বেলকুচি উপজেলা প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারী) সকালে ৭ টা হতে বেলকুচি উপজেলা প্রেসক্লাবের হলরুমে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজন করা হয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি। এ সময় জাতীয় ও প্রেসক্লাবের পতাকা উত্তোলন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া শেষে কেক কর্তন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষীকি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সাইদুর রহমান,সঞ্চালনা করেন বেলকুচি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন আজকের এই আয়োজন শুধু একদিনের নয়, এটাকেই পুনর্ব্যক্ত করে আগামী একটি বছর আমরা আবার ভালোভাবে চলতে পারি সেই লক্ষ্যেই আমাদেরকে চলতে হবে।
সাংবাদিকরা হলো জাতির দর্পণ, সমাজের বিভিন্ন সমস্যাগুলো আমরা সাংবাদিকদের মাধ্যমেই জানতে পারি। পরবর্তীতে সেগুলো সমস্যার সমাধানের উদ্যোগ নেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের চিপ নিউজ এডিটর তৌহিদ মাহমুদ,
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট এর প্রতিনিধি শাহবাজ খান সানি
আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় সমাজসেবক গণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park