1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামায়াতে ইসলামী দুনিয়া ও আখিরাতে সফলতার লক্ষ্যে সংগ্রাম করছে : নায়েবে আমীর - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

জামায়াতে ইসলামী দুনিয়া ও আখিরাতে সফলতার লক্ষ্যে সংগ্রাম করছে : নায়েবে আমীর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা অনেক বেশি এবং সেই প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে সংক্ষিপ্ত সফরে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে জেলা ও স্থানীয় দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা আমীর আহসান হাবীব মাসুদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় এটিএম আজহারুল ইসলাম বলেন, ক্ষণস্থায়ী এই জীবনে সৎ কাজের কোনো বিকল্প নেই। অনেকেই দুনিয়ার ক্ষণিক স্বার্থ ও জড়বাদী আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের ঝুঁঁকি নেয়; কিন্তু জামায়াতে ইসলামী দুনিয়া ও আখিরাতে সফলতার লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে। এ জন্য আমাদের আরও সাহসিকতা, চেষ্টা ও সাধনার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, আগামি নির্বাচনে যেন কেউ ভোট ডাকাতি করতে না পারে- সেজন্য এখন থেকেই সাহসী ও সচেতন পদক্ষেপ গ্রহণ করতে হবে। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারী মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারী হোসনে মোবারক বাবুল, সাংগঠনিক সেক্রেটারী মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, মাওলানা বুরহানুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, ডা. একেএম আব্দুল হামিদ, শহর সেক্রেটারী মো. সাইফুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park