1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীর মোহনপুরে ৮০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা সাকিবুল হাসান লিটন গ্রেপ্তার ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

‎রাজশাহীর মোহনপুরে ৮০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা সাকিবুল হাসান লিটন গ্রেপ্তার ‎

মহাজামিল
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ সাকিবুল হাসান লিটন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎তিনি মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
‎
‎পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মোহনপুর থানার এসআই মো. ইয়ামিন আলী ও এএসআই মো. রিপন হোসাইন এর নেতৃত্বে উপজেলার বাকশিমইল ইউনিয়নের বরইকুড়ি রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎মোহনপুর থানায় দায়ের করা এজাহারে এসআই ইয়ামিন আলী উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা বরইকুড়ি গ্রামের চা দোকানের পাশে অবস্থান নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। আটকের পর আসামি নিজের নাম-পরিচয় প্রকাশ করেন সাকিবুল ইসলাম ওরফে লিটন (৩০)। সে মোহনপুর উপজেলা সদর মোহনপুর বিলপাড়া এলাকার মৃত মনিরুল ইসলাম ওরফে মন্টুর ছেলে।
‎
‎তল্লাশি করে তার জিন্স প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের জিপার ব্যাগে রাখা ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
‎
‎গ্রেপ্তারকৃত লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।তিনি বর্তমানে মোহনপুর থানা হেফাজতে রয়েছেন।
‎
‎মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মঈনুদ্দীন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে, যেই হোক—কেউ ছাড় পাবে না।”
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাকিবুল হাসান লিটন মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সক্রিয় ছিলেন। মাদকসহ তার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা চলছে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park