
মোছা:রুবিয়া বেগম, স্টাফ রিপোর্টার
গাজীপুর শ্রীপুরের ইকবাল হোসেন বিদ্যাকানন স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষ উপলক্ষে বার্ষিক ফলাফল প্রকাশ ও নতুন বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বীরমু ইকবাল হোসেন বিদ্যাকানন স্কুলে
শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণের লক্ষ্যে ইকবাল হোসেন বিদ্যাকানন স্কুলে
বই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকবাল হোসেন বিদ্যাকানন এর,প্রতিষ্ঠাতা, এস এম আবু কাওসার,পরিচালক, আমেনা ভূঁইয়া রাফিন,
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সময়মতো পাঠ্যপুস্তক বিতরণ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার মানোন্নয়নে বইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা গঠনের ওপরও গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন। বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।