
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচমাথা চত্ত্বরে ২২ ডিসেম্বর সোমবার বাদ মাগরিব পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ গণভোটের নির্বাচনী আচরণ বিধির প্রচারণা করেন। জনসাধারণকে গণভোটের বিষয়ে অবগত ও উৎসাহ প্রদান করতে এবং প্রার্থীদের আচরণ বিধির প্রচারণা চালানো হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচবিবি পৌর এলাকার পাঁচমাথা এলাকায় গণভোট ও আচরণবিধির প্রচারণার একটি ডকুমেন্টারির ভিডিও দেখা হয়।
গণভোটের প্রচারণায় আরও উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন সহকারী কমিশনার ভূমি, আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাসান আলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, আশরাফুল পল্লী উন্নয়ন কর্মকর্তা, ওরায়দুর রহমান পাঁচবিবি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সাইফুল ইসলাম ডালিম সভাপতি পাঁচবিবি উপজেলা বিএনপি, মাহবুবুর রহমান উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, সুজাউল করিম আমীর পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামী, মোবারক হোসেন উপজেলা প্রকৌশলী স্থানীয় সরকার,জহুরুল ইসলাম উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, মোস্তাফিজুর রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য, আবু সুফিয়ান মুক্তার পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, আবুল বাশার প্রধান শিক্ষক দারুল ইসলাম একাডেমি, আতাউর রহমান প্রধান শিক্ষক পাঁচবিবি এলবিপি সরকারি উচ্চ বিদ্যালয়, নুর আলম সিদ্দিক পাঁচবিবি উপজেলা আইসিটি অফিসার, আবু বক্কর পিআইও পাঁচবিবি উপজেলা, মেহেদী হাসান পাঁচবিবি উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার, জীবন কৃষ্ণ উপসহকারী কৃষি কর্মকর্তাসহ সকল উপসহকারী কৃষি কর্মকর্তা, মোতালেব হোসেন ও নির্মল সিনিয়র শিক্ষক পাঁচবিবি এনএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।