1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের এনায়েতপুরে জামিয়াতুল হাসানাইন আল-ইসলামিয়ায় ইসলামী মহাসমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

সিরাজগঞ্জের এনায়েতপুরে জামিয়াতুল হাসানাইন আল-ইসলামিয়ায় ইসলামী মহাসমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

আবির হাসান, সিরাজগঞ্জ

ইসলামের কল্যাণের পথ সবাইকে অনুসরণের আহ্বান জানিয়ে সিরাজগঞ্জ জেলার অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এনায়েতপুর থানার জামিয়াতুল হাসানাইন আল-ইসলামিয়া আজগড়ার উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা থেকে দুই দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুলতাজিম গ্রুপের এমডি আলহাজ্ব আব্দুস সালাম ফকির সভাপতিত্ব করেন। এতে ছারছীনা দরবার শরীফের গদীনশীন পীর শাহ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি ও আল হাইয়াতুল উলামা লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান
আল্লামা মাহমুদুল হাসান দাঃ বাঃ, হাফিজুর রহমান কুয়াকাটা, মুফতী ওসমান গণী সালেহী সহ বরেণ্য আলেমগন বক্তব্য রাখেন।

বক্তারা, নবী-রাসূলের উম্মত হিসেবে ইসলামের আদর্শে পরিপূর্ণ জীবন ব্যবস্থা গড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ লালন করে মানুষের পাশে থাকার আহ্বান জানাবেন।
পরে বাংলাদেশ সহ বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিদের মঙ্গল কামনা করা হয়।
অন্যান্য বছরের মত এতে বিভিন্ন জেলার বিপুলসংখ্যক মুসল্লিরা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park