1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ অভিযানে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহ দুইজন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম সহ একদল পুলিশ অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ অভিযানে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রসুলপুর গ্রামের মৃত হাজী আজাদ উল্লার ছেলে মোহম্মদ আব্দুল গফুর (৫১)কে গ্রেফতার করেন। এ দিকে থানা পুলিশের আরেক অভিযানে কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের সামত আলীর ছেলে মোজায়েল ইসলাম (২৩)কে গ্রেফতার করেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ অভিযানে একজন সহ দুইজন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের আজ বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ  আদালতে প্রেরণ করা হইয়াছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park