1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎গোয়াইনঘাটে পুসাগের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

‎গোয়াইনঘাটে পুসাগের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

‎
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট – ২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ই ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ও গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও নবম শ্রেণির মোট ৬০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ‎পরীক্ষাটি সকাল ১১টায় আরম্ভ হয়ে বেলা ১২.৪৫ টায় সফল ভাবে শেষ হয়। পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি রুবেল আহমদ (রাহী) ও সাধারন সম্পাদক ফখরুজ্জামান ফলিকের নেতৃত্বে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরিক্ষার আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান (যুক্তরাষ্ট্র)। পরিচালনায় ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের বর্তমান,সাবেক নেতৃবৃন্দ ও উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দ। এসময় পুসাগের আয়োজনে পরীক্ষা দিতে আসা প্রতিযোগী ও অভিভাবকগন সার্বিক ভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ‎‎বৃহত্তর গোয়াইনঘাট উপজেলা নিয়ে অনুষ্ঠিত পুসাগের এই মেধাবৃত্তি পরিক্ষার হল ও কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শ্যামল রায়,সহকারী লিডার ট্রেইনার বাংলাদেশ স্কাউট সিলেটের মো:আহমদুল কিবরিয়া বকুল, গোয়াইনঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, পুসাগের উপদেষ্টাদের মধ্যে হারুন আহমদ, ইঞ্জিনিয়ার তারেক আহমদ, সদর উদ্দিন,রুহুল আমিন মারুফ,গুলজার হোসেন, ফাহিম মোনায়েম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park