1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিমানে করে মালয়েশিয়ার কথা বলে টেকনাফ এনে তুলে দিল ট্রলারে ২ দালাল আটক উদ্ধার ৭ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

বিমানে করে মালয়েশিয়ার কথা বলে টেকনাফ এনে তুলে দিল ট্রলারে ২ দালাল আটক উদ্ধার ৭

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

শাহিন আলম টেকনাফ
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর বিশেষ অভিযানে সমুদ্র পথে পাচারের প্রাক্কালে ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং মানব পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর ২০২৫) ভোরে মেরিন ড্রাইভ সংলগ্ন মুন্ডার ডেইল ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবির সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ২ বিজিবির বিশেষ দল গভীর রাতে সন্দেহজনক একটি ট্রলার ঘিরে ফেলে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া করে শিশু পার্ক সংলগ্ন এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়। সেখানে থাকা ৬ পুরুষ ও ১ মহিলা—মোট ৭ জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ছদ্মবেশে ট্রলারে থাকা পাচারকারীর সদস্য মোঃ আলম (১৯) কে ঘটনাস্থলেই আটক করা হয়। পরবর্তীতে তথ্যের সূত্র ধরে রাত ৮টার দিকে চক্রের আরেক সদস্য ইসমাঈল (২৮) কে আটক করা হয়।

আটককৃতরা হলেন,মোঃ আলম (১৯), পিতা- আব্দুর রহমান, কুতুপালং এফডিএমএন ক্যাম্প, উখিয়া,ইসমাঈল (২৮), পিতা- আবু তাহের, পুরানপল্লানপাড়া, টেকনাফ।

পলাতক পাচারকারী হলেন, ইউসুফ (২২), পিতা-মৃত হাকিম আলী, পুরানপল্লানপাড়া, টেকনাফ (মালেশিয়া প্রবাসী)।

উদ্ধারকৃত ভুক্তভোগীরা জানান, উচ্চ বেতনের চাকরি, অল্প খরচে বিদেশ যাত্রা এবং ভিসাসহ বিমানে পাঠানোর প্রলোভন দেখিয়ে চক্রটি তাদের প্রতারণার ফাঁদে ফেলে। তদন্তে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী এক সদস্যের সহায়তা নিয়ে চক্রটি দীর্ঘদিন ধরেই মানব পাচারে জড়িত।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “মানব পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। টেকনাফ সীমান্তে অপরাধীদের জন্য কোথাও নিরাপদ জায়গা নেই। মানবতা বিরোধী এ অপকর্ম দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আটক পাচারকারী ও উদ্ধারকৃত ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park