1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিয়াকৈরে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার বিশাল মিছিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

কালিয়াকৈরে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার বিশাল মিছিল অনুষ্ঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার
আজ ০৫ ডিসেম্বর (শুক্রবার) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার ওয়ামী মসজিদ কমপ্লেক্সে এর সামনে থেকে বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-০১ (কালিয়াকৈর) আসনের এমপি পদপ্রার্থী এবং সাবেক ডিসি মো শাহ আলম বকসির দাঁড়িপাল্লা মার্কার বিশাল এক মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূরা ও কর্মপরিষদ সদস্য এবং জেলা অফিস সম্পাদক মোহাম্মদ আলী, কালিয়াকৈর উপজেলার সেক্রেটারি মো মুজাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো মাজহার আলী, মৌচাক ইউনিয়ন আমির মো আনিসুর রহমান আনাছ, সেক্রেটারি মো শামীম আক্তার, এছাড়াও কালিয়াকৈর উপজেলার হাজারো নেতাকর্মী এবং জনসাধারণ অংশ গ্রহণ করেন। এসময় মিছিলে বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকাটি।

মিছিলটি মালেক স্পিনিং মিল রোড হয়ে রাখালিয়া চালা, ভান্নারা দিয়ে মৌচাক বাজার বাস স্ট্যান্ডে সমবেত হয়ে সংখিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park