1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নীরবতা ভাঙলেই পরিবর্তন সম্ভব": নারী সহিংসতা রোধে বাঁকখালীতে ধ্রুবতারার সচেতনতামূলক কার্যক্রম - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

নীরবতা ভাঙলেই পরিবর্তন সম্ভব”: নারী সহিংসতা রোধে বাঁকখালীতে ধ্রুবতারার সচেতনতামূলক কার্যক্রম

মাসুদ রানা : 
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

,

লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী কর্মসূচির (“16 Days of Activism Against Gender-Based Violence” ক্যাম্পেইন) অংশ হিসেবে সম্প্রতি তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাঁকখালী মুন্ডা কমিউনিটিতে একটি বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। এই ব্যতিক্রমী আয়োজনটির উদ্যোগ নেয় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সাতক্ষীরা টিম।

কার্যক্রমটির প্রধান আকর্ষণ ছিল নারীদের নীরব প্রতিবাদ। অংশগ্রহণকারী প্রায় ৩৫ জন নারী মুখোশ পরে সমাজের প্রতি তাঁদের দৃঢ় বার্তা তুলে ধরেন। মুখোশের আড়ালে তাঁরা প্রতীকীভাবে তুলে ধরেন সমাজে তাঁদের প্রতি বিদ্যমান বৈষম্য, নিগ্রহ এবং পিছিয়ে রাখার সংস্কৃতির বিরুদ্ধে নিজেদের অনড় অবস্থান।নারীরা জানান, সমাজে পরিবর্তন আনতে হলে নীরবতা ভাঙা অত্যাবশ্যক। সহিংসতা রোধে প্রতিটি কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং কোনো বৈষম্যই মেনে নেওয়া হবে না।

সমগ্র প্রোগ্রামটি পরিচালনা করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সাতক্ষীরা টিমের সভাপতি ইকরামুল। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনের সাধারণ সম্পাদক রাফি হাসান, সহ-সভাপতি উদয় সরকার সহ টিমের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরণের উদ্যোগের মাধ্যমে নারীদের মধ্যে তাঁদের সাহস, অধিকার ও ক্ষমতায়নের বার্তা আরও দৃঢ়ভাবে ছড়িয়ে পড়বে, যা লিঙ্গভিত্তিক সহিংসতা নির্মূলে সহায়ক হবে। কমিউনিটির মাঝে নারীদের অধিকার সুরক্ষার বার্তা আরও জোরালোভাবে পৌঁছানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park