1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপিত

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

 

তাসলিমা রত্না ময়মনসিংহ

 

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ 2025 এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।বুধবার (২৬নভেম্বর) ময়মনসিংহ প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী,এনডিসি।

 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ শুধু একটি খাত নয় -এটি গ্রামীণ জীবনের হৃদস্পন্দন, কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা ভিত্তি, আর জাতির পুষ্টির প্রধান উৎস। তিনি আরো বলেন, প্রাণিসম্পদ একটি বহুমুখী সম্পদ, যা বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

সভাপতি বক্তব্যে বলেন, খামারিরা যাতে উৎপাদনের ক্ষেত্রে নিরাপদ খাবার উৎপাদন নিশ্চিত করে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।কারণ এসব উৎপাদিত দুধ, ডিম ও মাংস আমরা নিজেরাই গ্রহণ করছি। তাই উৎপাদন ক্ষেত্রে উৎপাদিত পণ্যের সর্বোচ্চ মান বজায় রাখতে হবে।

 

এদিন সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাগণ, জেলা- উপজেলার খামারিগণ এবং সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park