1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

মহেশখালীতে খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস মহেশখালী উপজেলা শাখার আয়োজিত ঐতিহাসিক বিশাল গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ভারতীয় ব্রাহ্মণ্যবাদী সরকারকে খুশি করে এদেশে আলেম-ওলামাদের ফাঁসিতে ঝুলিয়ে খুন করে যুগ যুগ ধরে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল হাসিনা।

তিনি বলেন, বিগত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী লেডি ফেরাউন হাসিনা বাংলার ঘরে ঘরে হাজার হাজার মায়ের বুক খালি করে লাশের মিছিল করেছে। ভারতীয় ব্রাহ্মণ্যবাদী সরকারকে খুশি করার জন্য ভারতের সংবিধানের ফটোকপি বাংলায় এনে পেস্ট করে তা দিয়ে দেশ চালিয়ে জুলুম নির্যাতনের মাধ্যমে আলেম-ওলামাদের ফাঁসিতে ঝুলিয়ে খুন করে যুগ যুগ ধরে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল।

তিনি বলেন, কিন্তু বাংলার প্রতিবাদী মানুষ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তাপ প্রতিহত করে দিয়েছে এবং আজ বাংলার মাটিতে সেই লেডি ফেরাউনের বিচার করে প্রমাণ করেছে যে এ দেশে ফ্যাসিবাদের আর কোন ঠাই হবে না।

এছাড়াও তিনি মহেশখালী – কুতুবদিয়ার মনোনীত প্রার্থী ওবায়দুল কাদের নদভী’কে রিকশা মার্কায় ভোট দেওয়ার আবেদন জানিয়ে সমাবেশে দলের প্রতীক রিকশা কেস্ট তুলে দেন।

১৭ নভেম্বর (সোমবার) বিকাল ৪টায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস মহেশখালী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস মহেশখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা রহমত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা আতা উল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওঃ আবু সাঈদ নোমান, সাংগঠনিক সম্পাদক মাওঃ এনামুল হক মুছা, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি, মাওঃ জাহেদুজ্জমান,ছাত্র মজলিস সভাপতি আব্দুল আজিজ, কক্সবাজার জেলা সভাপতি মাওঃ আবছার উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মাওঃ মহসিন শরীফ, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওঃ জে এইচ এম ইউনুস, সাংগঠনিক সম্পাদক মাওঃ সোলাইমান, হেফাজত ইসলাম মহেশখালী সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিস মহেশখালী উপদেষ্টা মাওঃ জামালুল আনোয়ার,যুব মজলিস কক্সবাজার জেলা সভাপতি মাওঃ হাফিজ উদ্দিন, ছাত্র মজলিস কক্সবাজার জেলা সভাপতি আজিম উদ্দিন। সভাপতি মাওঃ রহমতুল্লাহ, সঞ্চালক, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওঃ আবুল খাইর প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park