1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে বিএনপির ৩১ দফার পক্ষে জামান সমর্থকদের প্রচার মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গোয়াইনঘাটে বিএনপির ৩১ দফার পক্ষে জামান সমর্থকদের প্রচার মিছিল

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ কর্মসূচির সমর্থনে সিলেটের গোয়াইনঘাটে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পরগনা বাজার এলাকায় বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট শামসুজ্জামান জামানের সমর্থকরা এ মিছিল বের করেন। ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক ইমাম উদ্দিন। সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন উপজেলা জাসাসের সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, উপজেলা শ্রমিকদল নেতা আব্দুর রহিম ও প্রবাসী যুবদল নেতা আলী আহমদ। সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের আহমদ আকাশ এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মালিক। বক্তারা বলেন, ৩১ দফা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের রূপরেখা। দেশের মানুষের ভোটাধিকার, বিচার বিভাগীয় স্বাধীনতা, প্রশাসনিক স্বচ্ছতা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে এ দফাসমূহ বাস্তবায়ন জরুরি।
এর আগে মিছিলটি পরগনা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park