1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হ্নীলা থেকে টেকনাফগামী ইজি বাইকে ২৮ লিটার চোলাই মদসহ পাচারকারীরা আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

হ্নীলা থেকে টেকনাফগামী ইজি বাইকে ২৮ লিটার চোলাই মদসহ পাচারকারীরা আটক

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //
আজ, শুক্রবার (০১ নভেম্বর ২০২৫) সকালে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর কে-৯ সদস্য ‘মেঘলা’-এর তৎপরতায় হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজি বাইকে করে দেশীয় চোলাই মদ পাচারের একটি বড় ও অভিনব চেষ্টা সম্পূর্ণরূপে বানচাল হয়ে গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সদস্যরা দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় হ্নীলা দিক থেকে টেকনাফগামী একটি ইজি বাইককে থামানো হয়। চালকের অস্বাভাবিক আচরণ এবং কে-৯ ডগ ‘মেঘলা’-এর টানা সংকেতের ভিত্তিতে বাইকটি বিস্তারিত তল্লাশি করা হয়। পরে ইজি বাইকের পিছনের সীটের নিচে গোপন কুঠুরিতে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৪টি পানির বোতলে মোট ২৮ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

অবৈধভাবে মদ বহনের দায়ে চালকবেশী মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ আব্দুর রহিম (৩০), পিতা-আব্দুস সালাম, মাতা-মমেনা খাতুন। ঠিকানা: গ্রাম-পূর্ব ফুলের ডিল, ডাকঘর-হ্নীলা (ওয়ার্ড-০৩), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে দেশীয় চোলাই মদ ২৮ লিটার,ইজি বাইক ০১টি,বাটন ফোন ০১টি।

আটক আসামী ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন সীমান্তে চোরাচালানকারীরা প্রতিনিয়ত নতুন কৌশল অবলম্বন করছে। তবে আমাদের সদস্যরা দেশের সীমান্ত সুরক্ষায় অতন্দ্র প্রহরী। মানবশক্তির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত কে-৯ দল বিজিবিকে আরও শক্তিশালী করেছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবির অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park