1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস পালন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস পালন

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৪’তম জাতীয় সমবায় দিবস পালন হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায় দিবসের আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাহবুব হোসেন প্রধান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি বিআরডিবির পরিচালক প্রভাষক মোঃ সাইদুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারী গোলাম রাব্বানী ও পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আজাদ আলী সহ উপজেলার একাধিক সমিতির নির্বাহী পরিচালকগন। আলোচনা সভার পূর্বে একটি র‍্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করেন অতিথিগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park