
মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা
পাবনা সদর, দোগাছি ইউনিয়নের কলেজপাড়া আবাসিক হাফিজিয়া লিল্লাহ বোডিং শুভ উদ্বোধন এবং শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় সভা আয়োজন করা হয়।
আজ শুক্রবার ১১ ঘটিকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আবু খান মোস্তফা বাচ্চুর সভাপতিত্বে,অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সদর উপজেলা বিএনপির নেতা এ কে এম মুসা, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির নেতা রেহানুল ইসলাম বুলাল,সাবেক সাধারণ সম্পাদক পাবনা সদর বিএনপির নেতা শহিদুল ইসলাম লালু,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পাবনার উপজেলা বিএনপির নেতা মুকাদ্দেস আলীম মানু,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হোসেন মোরসালিন, দোগাছি কলেজপাড়া আবাসিক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মোঃআব্দুল হামিদ,মোঃ লোকমান হোসেনসহ স্থানীয় নেতা হিন্দু।
প্রধান অতিথি,দোগাছি কলেজপাড়া আবাসিক হাফিজা এতিমখানা ও লিল্লা বোর্ডিং উদ্বোধন করেন।এবং শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় শিক্ষকরা তাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরেন।পরে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস তাদের সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন।