1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দমদমিয়া চেকপোস্টে বিশেষ অভিযানে মাদকসহ দুই পাচারকারী আটক ১০৭ রোহিঙ্গা ফেরত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

দমদমিয়া চেকপোস্টে বিশেষ অভিযানে মাদকসহ দুই পাচারকারী আটক ১০৭ রোহিঙ্গা ফেরত

টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি//

কক্সবাজারের টেকনাফো ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া চেকপোস্টে দিনভর বিশেষ তল্লাশী অভিযানে পৃথক তিন ঘটনায় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পের বাইরে অবাধে চলাচলের দায়ে ১০৭ জন এফডিএমএন সদস্যকে স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

মঙ্গলবার ২৯ অক্টোবর ২০২৫ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দমদমিয়া চেকপোস্টে পরিচালিত অভিযানে বিজিবির সদস্যরা দেশীয় চোলাই মদ ও প্রাণঘাতী ইয়াবা মাদকসহ দুইজন পাচারকারীকে আটক করেন।

অভিযানের প্রথম পর্যায়ে, দুপুর ১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রিবাহী পালকি পরিবহন বাসে তল্লাশির সময় এক যাত্রীর সন্দেহজনক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা তার সিটের নিচ থেকে বিশেষভাবে লুকানো ৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেন। আটক যাত্রীর নাম শামসু আলম (৪৪), পিতা-মৃত দুদু মিয়া, গ্রাম-নাইটংপাড়া, টেকনাফ সদর, কক্সবাজার।

একই দিন সন্ধ্যা ৬টার দিকে লেদা থেকে টেকনাফগামী একটি যাত্রিবাহী সিএনজিতে তল্লাশির সময় বিজিবির কে-নাইন (K-9) ডগ ‘মেঘলা’ যাত্রী ও যানবাহনের ভেতর মাদকের উপস্থিতির সংকেত দেয়। পরে তল্লাশি চালিয়ে যাত্রীর পরিধেয় পোশাকের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ ওলি (৩৬), পিতা-মৃত হাবিবুর রহমান, গ্রাম-জালিয়াপাড়া, টেকনাফ, কক্সবাজার।

এছাড়া, অভিযান চলাকালে ক্যাম্পের বাইরে অবাধে চলাচলের দায়ে মোট ১০৭ জন এফডিএমএন সদস্য (পুরুষ-৬১, নারী-২৮, শিশু-১৮) কে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে পরিচয় নিশ্চিত করে মুচলেকা গ্রহণপূর্বক স্ব স্ব ক্যাম্পের মাঝিদের নিকট হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকের ভয়াল থাবা থেকে দেশের যুবসমাজকে রক্ষা করাই আমাদের অঙ্গীকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park