1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাবার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বেলকুচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাবার বিতরণ

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সিরাজগঞ্জ -৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলীম এর দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় পথচারীর মাঝে খাবার বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে
পৌর মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে প্রায় ১ হাজার প্যাকেট খাবার পথচারীর মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার ও পরিচালনা করেন যুবদলের সদস্য সচিব আলম প্রমানিক।

এ সময় উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক সিনিয়র যুগ্ন- আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, সাবেক যুগ্ন- আহ্বায়ক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমানিক, সাবেক যুগ্ন- আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, সাবেক সদস্য মামুন হোসেন বরাত, সাবেক সদস্য শামীম আহাম্মেদ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওহাব আলী মন্ডল, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক গোলাম কিবরিয়া, যুগ্ন- আহ্বায়ক হুমায়ন কবির শাকিল, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ন- আহ্বায়ক আসমাউল শেখ, যুগ্ন-আহ্বায়ক হোসেন আলী, উপজেলা যুবদলের সদস্য বাবু শেখসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park