
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ–
দিনাজপুর জেলার হিলি হাকিমপুরের ছাতনী চার মাথা বন্ধন শাখা অফিস কর্তৃক আয়োজিত, এসো দেশ বদলাই,পৃথিবী বদলায় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ উপলক্ষে গ্রাহক সেবা উদযাপনে তরুণদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বন্ধনের কো-অর্ডিনেটর শফিকুল আলম চৌধুরীর
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিলি হাকিমপুর উপজেলার সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, বলেন এই বন্ধন অফিস থেকে গাছ লাগানো শীতের কম্বল বিতরণ এবং বেকার যুবকদের কর্মের ব্যবস্থা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলার যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম,
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় এলাকা ব্যবস্থাপক মোঃ মেহরাব হোসেন, শাখা ব্যবস্থাপক মোঃ শাফিন হোসেন, অত্র প্রতিষ্ঠানের শাখা ফিল্ড অফিসার সহ তরুণরাও এ মত সভায় বক্তব্য রাখেন। এই মত বিনিময় সভায় তারুণ্যের উৎসব ও গ্রাহক সেবা উপলক্ষে বিষাদ আলোচনা করা হয় আলোচনা শেষে অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।