1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎পাঁচবিবি উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

‎পাঁচবিবি উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ইদ্রিস আলী  ‎পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পঠিত

 

ইদ্রিস আলী

‎পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

‎

‎পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যােগে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আইনুল হক মন্ডলের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে সরাইল আর্দশ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

‎ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর সবুরের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ‎সিনিয়র যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রতাশী মাছুদ রানা প্রাধান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সদর থানা বিএনপির সভাপতি এডভোকেট হেনা কবির, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জেলা শাখার কমান্ডার জহুরুল ইসলাম তরফদার (রুকু), সাংগঠনিক সম্পাদক আবু তাহের, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরেফিন চৌধুরী (আবু), পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউর ফেরদৌস রাইটসহ আরও অনেকে।

‎প্রধান বক্তা বলেন, দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসায় জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। বিএনপি গণ মানুষের জন্য রাজনীতি করে। ষড়যন্ত্র থেমে নেই। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park