ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যােগে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আইনুল হক মন্ডলের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে সরাইল আর্দশ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর সবুরের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রতাশী মাছুদ রানা প্রাধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সদর থানা বিএনপির সভাপতি এডভোকেট হেনা কবির, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জেলা শাখার কমান্ডার জহুরুল ইসলাম তরফদার (রুকু), সাংগঠনিক সম্পাদক আবু তাহের, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরেফিন চৌধুরী (আবু), পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউর ফেরদৌস রাইটসহ আরও অনেকে।
প্রধান বক্তা বলেন, দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসায় জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। বিএনপি গণ মানুষের জন্য রাজনীতি করে। ষড়যন্ত্র থেমে নেই। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হবে।