
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার
আজ ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের শীর্ষ স্থানীয় দেশ বরেণ্য আলেম ওলামা মশায়েখদের এক গুরুত্বপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য আলেম শায়েখ আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী, শায়েখ মাহমুদুল হাসান গুনবি, মো হাফিজ আহমেদ রফিক, শায়েখ মো ইসহাক আলী খান এবং শায়েখ শের মোহাম্মদ। এছাড়াও আরও অনেক আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।
তারা দেশের বিভিন্ন স্থানে অবিরাম হিন্দুত্ববাদের টার্গেট করে মুসলিম মেয়েদের ধর্ষণ এবং নির্যাতনের কথা তুলে ধরেন। তারা আরও বলেন গাজীপুরের মৌচাকে ১৩ বছরের কিশোরী মাদ্রাসা শিক্ষার্থীকে হিন্দু কর্তৃক ধর্ষণ, গাজীপুরের শ্রীপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ, নারায়ণগঞ্জ শিশু ধর্ষণ, সিরাজগঞ্জে ১৪ বছরের কিশোরী মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের মতো জায়গায় ধর্ষণ হচ্ছে, অসংখ্য নারী ও শিশু নির্যাতন হচ্ছে। এছাড়াও দেশের অসংখ্য স্থানে ধর্ষণ ও নির্যাতনের ভয়াবহতা বেড়ে চলেছে।
হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইস্কন ও ভারতের পরিকল্পনায় এভাবে মুসলিম মেয়েদের ধর্ষণ এবং নির্যাতন করছে। তারা সংখ্যা লগু হয়েও তাদের এই অপরাধ অপকর্মকে প্রশাসনসহ দেশের এক শ্রণির মহল আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে। অপরাধীদের বাঁচানোর সকল বন্দোবস্তো করে যাচ্ছে। তাই সকল মুসলমানকে একত্র হয়ে এর কঠোর প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলতে হবে।
এদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। তা-না হলে এদেশের মানুষ শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারবে না। কোন মা বোন নিরাপত্তার সাথে চলাচল করতে পারবে না। সাম্প্রতিক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র চলছে।
তারা আরও বলেন ভারতের হিন্দুত্ববাদের আগ্রাসন এবং পার্বত্য চট্টগ্রামের অখন্ড সহিংসতা পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র।
সরকার ও প্রশাসনকে এর জবাব দিতে হবে। নয়তো আলেম ওলামা এবং দেশের মুসলিম তৌহিদী জনতা নিজ হাতে প্রতিশোধ নিতে বাধ্য হবে। তাই সরকারের কাছে বলতে চাই অনতিবিলম্বে দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হোক। তা-না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।