1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুর সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান দালাল–কর্মকর্তা যোগসাজশে ঘুষ লেনদেনের প্রমাণ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

বিরামপুর সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান দালাল–কর্মকর্তা যোগসাজশে ঘুষ লেনদেনের প্রমাণ

ইব্রাহীম মিঞা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার সেটেলমেন্ট অফিসে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালায়। বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

দিনাজপুর দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ ও আবু তালেব।

অভিযানে দুদক দেখতে পায়, দালালরা সেটেলমেন্ট অফিসের কর্মচারীর পরিচয়ে লোকজনের কাছ থেকে অর্থ নিয়ে কার্যক্রম সম্পন্ন করছে। অভিযোগের সত্যতা পেয়ে দুদক জানায়— রেকর্ড সরবরাহের নামে প্রতি সেবা গ্রহণকারীর কাছ থেকে মোট ৩০০ টাকা নেওয়া হয়।ওই অর্থের একটি অংশ সাবেক ড্রাফটসম্যান সাইদুলের কাছে পৌঁছায় বলেও দুদককে জানানো হয়।

এছাড়া সরকারি ১৮ একর জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড করে দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে দুদক কয়েকটি দাগে অনিয়মের প্রমাণ পায়। বিষয়টি ‘বড় ধরনের গরমিল’ বলে উল্লেখ করে দুদক জানায়, সবকিছু যাচাই–বাছাই শেষে কমিশনের কাছে প্রতিবেদন উপস্থাপন করা হবে এবং প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park