
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের সমুদ্র ঘেরা পাহাড়ী দ্বীপ মহেশখালী উপজেলায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মহেশখালী শাখার উদ্দ্যোগে শ্রীমদ্ভগবদগীতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ই অক্টোবর (শুক্রবার) সকাল ১১টায় উপজেলার পৌরসভাস্থ দক্ষিণ হিন্দু পাড়ার শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের উৎসাহ ও গীতা শিক্ষা প্রসারের জন্য এই উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা পালন করবে বলে জানান অংশগ্রহণকারী অতিথি বৃন্দরা।
বক্তারা আরো বলেন, সনাতনী সমাজের সঠিক ধর্ম জ্ঞান চর্চার জন্য শ্রীমদ্ভগবদগীতা অধ্যায়ন করা প্রয়োজন। এতে করে একজন সনাতনী হিসেবে ধর্মীয় আচার আচরণে শুদ্ধতা প্রকাশ পাবে।
এসময় শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দির গীতা শিক্ষা কেন্দ্রের সম্মানিত শিক্ষক শ্রী সন্তোষ কুমার দে এর সহধর্মিণীর রোগ মুক্তির জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা কামনা করেন সবাই।
এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মহেশখালী শাখার সাধারণ সম্পাদক শ্রী লক্ষীচরন দে। এতে আরো উপস্থিত ছিলেন সনাতন পাল, শিমুল দে, সাংবাদিক সুমন চন্দ্র দে, সন্তোষ কুমার দে( গীতা শিক্ষক), পলাশ দে (শিক্ষক) সহ স্থানীয় সনাতনী সমাজের ব্যক্তিবর্গ।