1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে জামায়াতের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বেলকুচিতে জামায়াতের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম,সিরাজগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন বিভাগ আয়োজিত ‘পোলিং এজেন্ট তৈরির লক্ষ্যে দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ অক্টোবর (শুক্রবার ) সকালে বেলকুচি শেরনরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রোগ্রামের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন সংগঠনের বেলকুচি উপজেলা নায়েবে আমির মাওলানা আবুল হাসেম সরকার ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম তাঁর সমাপনী ভাষণে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশবাসীর নিকট ৫-দফা দাবি তুলে ধরেছে।
জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি ন্যায়-ভিত্তিক ও জবাবদিহি-মূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল দায়িত্বশীলকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে।

উক্ত কর্মশালায় সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচনী বিভাগের পরিচালক অধ্যাপক নুর-উন-নবী সরকার এর সভাপতিত্বে বিভিন্ন বিষয়ের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন নির্বাচনী বিভাগের সদস্য সচিব ও বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল ।
উপজেলা নির্বাচন বিভাগের পরিচালক ও বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম ।
উক্ত পোলিং এজেন্ট প্রশিক্ষক কর্মশালায় বেলকুচি,এনায়েতপুর ও চৌহালী উপজেলার বিভাগীয় দায়িত্বশীলগণ ডেলিগেট হিসাবে উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park