1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের উদ্যোগে নিখোঁজ শাহিন আহমদের সন্ধানে দোয়া মাহফিল ও আর্থিক অনুদান প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের উদ্যোগে নিখোঁজ শাহিন আহমদের সন্ধানে দোয়া মাহফিল ও আর্থিক অনুদান প্রদান

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজ হওয়া ওমান প্রবাসী শাহিন আহমদের সন্ধান কামনায় “গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের” উদ্যোগে দোয়া মাহফিল ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আছরের নামাজের পর গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক রোটারিয়ান এমএ রহিমের সভাপতিত্বে ও সিলেট জেলা ওলামাদলের সদস্য সচিব কামাল আহমদের পরিচালনায় উক্ত দোয়া মাহফিল ও আর্থিক অনুদান প্রদান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি গোয়াইনঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব,গোয়াইনঘাট জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি নুরুল ইসলাম বৌলগামী, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,গোয়াইনঘাট মডেল মসজিদের খতিব আমিনুর রশিদ, ইমাম আব্দুল খালিক, সহকারি ইমাম মাওলানা আনোয়ার হোসেন, জাতুগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম, গোয়াইনঘাট হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল মতিন।

ওমান প্রবাসী নিখোঁজ শাহিন আহমদের বাড়ি গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলির গাঁও ইউনিয়নের হাতিরপাড়া গ্রামের মাওলানা ইসরাক আলীর ছেলে। তিনি গত ২ মাস আগে ওমানে নিখোঁজ হয়েছেন বলে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park