
৫৮মায়ের শিক্ষা
মোহাঃ ফরিদ উদ্দীন
মা জননী প্রথম শিক্ষক
সকল শিশুর জন্য ,
মায়ের শিক্ষা পেয়ে শিশু
জীবন করে ধন্য।
সকল শিশু বেড়ে উঠে
মায়ের আঁচল তলে,
মাতৃভাষা সব শিশুরা
সারা জীবন বলে।
মায়ের চলা মায়ের বলা
গাঁথে শিশুর মনে,
মায়ের গুনে গুণান্বিত
বলেন বিজ্ঞ জনে।
আদর্শবান মাতা যদি
থাকে মোদের ঘরে,
সুশিক্ষাটা পাওয়া সহজ
সকল শিশুর তরে।
শিশু যখন মায়ের কাছে
সঠিক শিক্ষা পাবে,
সফলতায় ভরবে জীবন
শান্তিতে দিন যাবে।
মা হারা হয় অনেক শিশু
সুশিক্ষা না জুটে,
দূর্বিসহ হয় জীবন তার
শান্তিটা যায় টুটে।
আদর্শ মা চাই সমাজে
গড়তে জীবন শুদ্ধ,
মা বিনা হয় অনেক শিশুর
শিক্ষা জীবন রুদ্ধ।
আসুন মায়ের শিক্ষা নিয়ে
জীবন গড়ি সবে,
মায়ের আদেশ চললে মেনে
জান্নাত দিবেন রবে।