
তাসলিমা রত্না ময়মনসিংহ
সোমবার (১৩অক্টোবর) দুপুরে সদর উপজেলা প্রশাসনের তত্বাবধানে ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের বাস্তবায়নে এই কার্যক্রমের আওতায় উপজেলার ৫জন ভিক্ষুকের হাতে পুনর্বাসনের এসব উপকরণ তুলে দেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন,উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহ, কৃষি কর্মকর্তা জোবায়রা বেগম সাথীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।