1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম বোয়ালখালিতে জায়গা দখল ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সন্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চট্টগ্রাম বোয়ালখালিতে জায়গা দখল ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সন্মেলন

এম,মছিবুর রহমান বাবুল  জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পঠিত

 

এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:-১৩/১০/২০২৫
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলাতে জায়গা দখল পূর্বক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
গতকাল(১২ অক্টোবর)রবিবার চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায় জোরপূর্বক নিজের বসতভিটা সহ যাবতীয় সম্পত্তি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বৃদ্ধ বড় ভাই  মোহাম্মদ নূরুল ইসলাম(৭০) ও তার পরিবার পরিজন।
ভুক্তভোগী বৃদ্ধ মোহাম্মদ নূরুল ইসলাম বোয়ালখালি পৌরসভার ৭ নং ওয়ার্ডের নূরুল ইসলাম কন্টাক্টর বাড়ির মৃত কোরবান আলীর পুত্র।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বৃদ্ধ বলেন,আমি পেশায় একজন কৃষক।২০১৪ সাল হতে আমার আপন ছোট ভাই আবদুল হাকিমের নেতৃত্বে  ও তার পরিবারের ফেরদৌস বেগম, আবু সুফিয়ান,জুয়েল, আবু তৈয়ুব হৃদয়,দিদারুল আলম,রিপা আকতার,ও ফরিদা বেগম মিলে আমার ক্রয়কৃত বাড়ি,জমি, যাবতীয় সম্পত্তি জোর করে দখল পূর্বক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসতেছে।
তিনি আরও বলেন, আবদুল হাকিম এবং তার দলবল দিয়ে দীর্ঘদিন যাবত থেকে আজ অবদি পর্যান্ত আমাকে আমার স্ত্রী, কন্যাসন্তানকে বিভিন্ন প্রকার মামলা বিভিন্ন ধারায় টাকার বিনিময়ে অবৈধ মেয়ের মাধ্যমে মিথ্যা বানোয়াট জালিয়াতি কাবিন নামা তৈরি করে যৈাতুকের মামলা দিয়েছেন।অবদি পর্যন্ত তারা আমাকে ২৮ টি মত মামলা দিয়েছেন, যার মধ্যে চাঁদাবাজি, আত্মসাৎ, চুরি ডাকাতি,নারী নির্যাতন সহ আরও অন্যান্য মামলা দায়ের করে আমাকে ও আমার পরিবারকে আর্থিকভাবে ক্ষতিসাধন করেছে। বর্তমানে বোয়ালখালি থানায় ডাকাতি মামলা সহ ১৪/১৫ টি মামলা থেকে আমি খারিজ পেয়েছি। বাকি মামলা গুলো চালাতে আমার বাড়িভিটা বিক্রয় করার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ভূক্তভোগী মোহাম্মদ নূরুল ইসলাম ন্যায়বিচার দাবি করে বলেন, আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে সহায়তা চাই,জুলুমবাজ,ও অপশক্তির হাত থেকে আমার পরিবার বাজতে চায়।
এ সময় তার পাশে উপস্থিত ছিলেন স্ত্রী ছানোয়ারা বেগম, শ্রবণ ও বাকপ্রতিবন্ধী পুত্র জাহেদুল আলম,শ্রবণ বাকপ্রতিবন্ধী কন্যা শাহানাজ আকতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park